শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আনোয়ারায় বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় উত্তর পশ্চিমচাল জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বাকলিয়া আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমীর আহমেদ আনোয়ারী।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ইসমত আলী মনু, আশরাফ হোসেন, আলী হোসেন, মোহাম্মদ আলী, লিয়াকত আলী, কামাল হোসেন, মোহাম্মদ সায়েম, আবু তাহের, জসিম উদ্দীন, আকবর হোসেন, আবু সৈয়দ তালুকদার, আব্দুল মন্নান, মাওলানা ওসমান ও আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর পশ্চিমচাল সমাজকল্যাণ সাধারণ পরিষদের সভাপতি কপিল উদ্দীন, সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জাওয়াত হোসেন মুন্না, মোঃ হানিফ, সাদ্দাম, মোহাম্মদ আজিজ, পারভেজ, মুন্না, সাগর, মুরাদ, সোহেল, হেলাল, রায়হানসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

সভায় সংগঠনের নীতিমালা ও কর্মপরিকল্পনা উপস্থাপন, সমাজ থেকে মাদক ও অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, একতা-সচেতনতা ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাধারণ সভায় বক্তারা বলেন,আজকের সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে। এই অবস্থায় সমাজের তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে এবং মাদক, সন্ত্রাস, অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সমাজভিত্তিক উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজে আলো ছড়াবে এবং তরুণদের ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে।

শেষে সংগঠনের আগামী কার্যপরিকল্পনা নির্ধারণ ও ভবিষ্যৎ কর্মকাণ্ডকে সফল করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...