শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ২০ 

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় পাহাড় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস আলুটিলার সাপমারা পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে।

নিহতরা হলেন দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী।

তিনি জানান, খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম জানান, শান্তি পরিবহনের বাসটি রাঙ্গামাটির বাঘাইহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ১৩-১৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়া ত্রিপুরা বলেন, এখন পর্যন্ত ছয়জন আহত হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবার চিকিৎসা চলছে। অধিকাংশের শরীরে কাটাছেঁড়া থাকলেও কেউ আশঙ্কাজনক নয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...