শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়। 

আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, সরকার শিক্ষকদের এমন কোনও আশ্বাস দিতে চায় না, যা পরবর্তীতে বাস্তবায়ন সম্ভব হবে না। শিক্ষকরা রাজি হলে পহেলা নভেম্বর থেকেই ৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা সম্ভব।

এর আগে উপদেষ্টার সাথে বৈঠক শেষে বের হয়ে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজীসহ প্রতিনিধি দলটি সাংবাদিকদের জানান, শিক্ষা উপদেষ্টার সাথে তাদের আলোচনার ফলপ্রসু হয়নি, আলোচনার নামে আইওয়াশ করা হয়েছে।

তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এ সময়।

প্রসঙ্গত, আন্দোলনরত শিক্ষকদের তিনটি দাবি হচ্ছে— এমপিও-তালিকাভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, এক হাজার ৫০০ টাকার চিকিৎসা ভাতা এবং স্টাফদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...