বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পড়ালেখার পাশাপাশি স্কুল কলেজে আত্নরক্ষামূলক খেলা কারাতে বাধ্যতামুলক করা হোক

সুস্হ্য রোগমুক্ত জীবনসহ নিজের অস্তিত্ব ও সম্মান রক্ষার্থে ও ধর্ষককে ঘায়েল করতে পড়ালেখার পাশাপাশি কারাতে শিক্ষা স্কুল কলেজে বাধ্যতামুলক করা প্রয়োজন মনে করছে এ সুষ্ঠু সমাজ।

বাংলাদেশের খেলাধুলার বিভিন্ন ইভেন্টের মধ্যে কারাতে একটি জনপ্রিয় খেলা। এ জনপ্রিয় খেলাটি এস এ গেমসে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিতি করে দিতে সহায়তা করছে।

বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে ছেলেমেয়েদের সুস্হ্য রাখা সহ মেয়েদের সম্মান রক্ষার্থে এ কারাতে শিক্ষা খুবই প্রয়োজন। কারণ কারাতে ডিফেন্সিভ খেলা, হাত ও পা দ্বারা এ খেলা যেমন নিজেকে সুস্হ রাখছে তেমনি সমাজের কিছু নারী লিপসু হিংস্র হায়েনার কাছ থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য সহ সুস্হ্য মনমানসিকতা নিয়ে আত্ননির্ভরশীল হয়ে সমাজে মাথা উ্ঁচু করে দাঁড়াতে সাহায়্য করছে এ কারাতে।

কোভিড ১৯ কারনে যখন স্কুল কলেজ বন্ধ হয়ে ছাত্র-ছাত্রীরা বাসায় অলস সময় কাটাচ্ছিল তখন সুস্হ্য ও রোগমুক্ত জীবনের দানের জন্য বাংলাদেশের কারাতে কোচ বৃন্দগন অনলাইনে কারাতে ক্লাস করিয়ে একঘেয়েমি রোধ সহ ছেলেমেয়েদের সুস্হ রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করে। সব খেলাধুলা বন্ধ থাকলে সুস্হ সবল দেহ গঠনে অঙ্গিকারবদ্ধ এ কারাতে প্রশিক্ষন বন্ধ ছিলনা, অনলাইন কারাতে ক্লাস গুলো ও খুব জনপ্রিয় হয়ে উঠেছিল লকডাউনে।

শুধু জীবন রক্ষা বা খেলাধুলা নয় দেশের সুনাম অর্জন করছে এ কারাতে বিদ বা কারাতে ইভেন্ট টি। গত ২০১০ সালে এস এ গেমসে ২৬ টি ইভেন্টের মধ্যে একমাত্র কারাতে ইভেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

সর্বশেষ ২০২০ সালে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিতব্য ৯ম এস এ গেমসে বিভিন্ন ইভেন্টের মধ্যে একমাত্র কারাতে ইভেন্টটি ৩ টি স্বর্নপদক অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে আনে। শুধু তাই নয় আন্তজার্তিক ভাবে বিভিন্ন চ্যাম্পিয়নশীপ এ অংশগ্রহণ করে এ দেশের কারাতে খেলোয়াড়রা স্বর্নপদক জয় করে দেশকে বিশ্বের দরবারে পরিচিতি সহ দেশের সুনাম অক্ষুন্ন রাখতে সহায়তা করছে।

কোনো ধরনের অস্ত্র ছাড়া শুধু মাত্র দুই হাতকেই অস্ত্র বানিয়ে নিজের আত্মরক্ষা করার জন্য কারাতের উদ্ভোবন হয়। কিন্তু বর্তমানে এটি শুধু আত্মরক্ষার কাজেই নয়,আন্তর্জাতিক জুড়ে এটি স্বীকৃতি পেয়েছে খেলাধুলায় ও। বিশ্বে ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো কারাতেও একটি জনপ্রিয় খেলা হয়ে উঠেছে।

ফুটবল ক্রিকেট খেলবেন? আপনার লাগবে একজন পার্টনার ও ইক্যুইপমেন্ট কিন্তু কারাতে তা ডিমান্ড করেনা। একা একা কারাতে অনুশীলন করা যায় হাত ও পা দ্বারা। কারাতে ফানি গেমস ও বটে কারন অনেক আনন্দ পাওয়া যায়। শিশুরা খেলার ছলেই কারাতে অনুশীলন করে।
কারাতের মাধ্যমে শুধু আত্মরক্ষাই নয়,বরং নিজের ফিটনেস ও ঠিক রাখা যায়।

যার ফলে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায় এবং দেহের রোগ প্রতিরোধ করে৷ কারাতে প্র‍্যাক্টিসের মাধ্যমে আমাদের কনফিডেন্স বৃদ্ধি পায়,আমাদের মানসিক চিন্তাভাবনার উন্নতি ঘটে। রেগুলার কারাতে প্র‍্যাক্টিসের মাধ্যমে আমাদের রেগুলার লাইফ স্টাইলের চেঞ্জ হয়,এবং সুস্থ সুন্দর জীবন গড়তে কারাতে অতুলনীয়।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে নোয়াখালীর একটি গনধর্ষন সমাজের মা বাবাকে চিন্তিত করে ঠিক তখনি অক্টোবরে ৫ তাং মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গিকারবদ্ধ বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল চট্টগ্রাম সি আর বি খোলা মাঠে কারাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে ধর্ষকমুক্ত সমাজ শ্লোগানে আন্দোলনে ডাক দেয় এবং সারাদিন ব্যাপী মেয়েদের দিয়ে আত্নরক্ষা এবং ধর্ষককে ঘায়েল করার বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করে যা বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় সহ টেলিভিশন গুলো প্রচারের মাধ্যমে পুরো বাংলাদেশের সচেতন নাগরিক ও সমাজকে জাগিয়ে তোলে। এমন একটি পদক্ষেপ ও আন্দোলনের জন্য সুশীল সমাজের কাছে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল ব্যাপক আলোচিত হয়।

তাই জনপ্রিয় ইভেন্ট কারাতে কে স্কুল কলেজে বাধ্যতামুলক করে পড়ালেখার পাশাপাশি সুস্হ্য সমাজ গঠন এখন সময়ের দাবি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে লাশটি ভেসে এলে উদ্ধার...

বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার দায়ে একজনকে ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার অপরাধে মো. বাচা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ...