চট্টগ্রামের বোয়ালখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দুই বসতঘরে ডাকাতির অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোষখীল গ্রামের আছদ আলী তালুকদার পাড়ার আবুল কাসেম ও কামরুল ইসলামের ঘরে এ ঘটনা ঘটে।
আবুল কাসেমের মেয়ের জামাই মো.মুন্না জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ১২-১৩ জনের একটি দল হাইস গাড়িতে করে এসে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেয়। তল্লাশির কথা বলে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি ওজনের স্বর্ণের গয়না ও নগদ ১ লাখ টাকা নিয়ে নেয়।এছাড়া ঘরের অন্যসব জিনিসপত্র তছনছ করে দেয়।
আবু সুফিয়ান শাওন বলেন, ডাকাতদল ২টি স্বর্ণের আংটি, ৫ জোড়া স্বর্ণের দুল ও নির্মাণাধীনে ঘরের কাজের জন্য রাখা নগদ টাকা নিয়ে গেছে।এসময় একইভাবে পার্শ্ববর্তী কামরুল ইসলামে ঘরে হানা দিয়ে ৬ আনা ওজনের স্বর্ণের গয়না নিয়ে গেছে ডাকাতদল।
এই ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আর এইচ/
