শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ি ও পরিবেশ কর্মীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা  সংঘটিত হয়েছে। এতে ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান কাগজপত্রসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে ডাকাত কবলিত পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) গভীর রাত ৩ টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নিকটে জনার কেঁওচিয়া আধার মানিক দরগাহ সংলগ্ন ব্যবসায়ি ও পরিবেশ কর্মী হোছাইন মোহাম্মদ এহেসান এর বসত ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  ব্যবসায়ীর ২১ বছর বয়সী ভাগিনা এমরান বিন মুসা ডাকাতদের মারধরে আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাত দল ফাঁকা গুলি গুলি ছুড়তে ছুড়তে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী ও পরিবেশ কর্মী হোছাইন মোহাম্মদ এহেসান বলেন, ব্যবসার কাজে আমি চট্টগ্রাম শহরে বসবাস করি। মাঝে মাঝে ঘরে যাই। বুধবার গভীর রাত তিনটার দিকে ৭-৮ জনের মুখোশ পরিহিত ডাকাতদল প্রথমে বাড়ির বাউন্ডারি ওয়াল টপকিয়ে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে প্রধান ফটকের তালা কেটে মূল ঘরে থাকা আমার মা, বোন ও ভাগ্নে-ভাগ্নিদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি কেড়ে নেয়। এসময় আলমারিতে রক্ষিত ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ ১৫ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন,  কয়েকটি চেক বই ও মূল্যবান কাগজপত্রসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল। এ সময় ডাকাতিতে বাধা দিতে গেলে আমার ভাগ্নেকে মারধর করে আহত করে ডাকাত দলের সদস্যরা।

হোছাইন মোহাম্মদ এহেসান আরও বলেন,ঘরের কাছে ইছাপুকুর মসজিদের সামনে রাখা ডাকাতদের বহন করা মাইক্রোবাসের সাথে আরও ১২ জনের মত ডাকাত দাঁড়িয়ে ছিল। পরে ডাকাতির খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে আসলে সব ডাকাত ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে  মাইক্রোবাস নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার দিয়ে উত্তর দিকে পালিয়ে যায়।

ডাকাতি সংগঠিত হওয়ার পেছনে কোন কারণ আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি বিগত সময়ে ইট ভাটায় দেওয়ার জন্য ফসলি জমি থেকে মাটি কাটতে নিষেধ করায় কিছু ইট ভাটার মালিক ও মাটি ব্যবসায়ী আমার উপর ক্ষিপ্ত থাকতে পারে। ধারণা করছি-তাদের কোন হাত রয়েছে। আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

স্থানীয় বাসিন্দা মো.ফরিদ উদ্দিন বলেন, এহেসান এর ঘরে যখন ডাকাত দল গ্রিল কাটছিল তখন তাঁর (এহেসান) ভাগ্নে এমরান আমাকে মোবাইলে ফোন করে বিষয়টি জানালে আমি তাৎক্ষণিক মোবাইল ফোনে পাড়ার লোকদের ডাকাতির কথা জানাই। ১০-১৫ মিনিটের মধ্যে পাড়ার লোকজন ঘুম থেকে উঠে ডাকাত ডাকাত চিৎকার করলে তারা (ডাকাত) ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার  (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী ডাকাতি সংগঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত কবলিত পরিবারের সদস্যের সাথে আলাপকালে জেনেছি-ডাকাতরা হাফ জিন্স প্যান্ট, মুখোশ  ও টি শার্ট পরিহিত অবস্থায় ছিল। অস্ত্রের মুখে জিম্মি করে কিছু স্বর্ণালংকার ও টাকা লুটে নিয়েছে। আমি তাদের থানায় অভিযোগ দিতে বলেছি। এছাড়া এ বিষয়ে অপরাধীদের ধরতে ইতোমধ্যে পুলিশও কাজ শুরু করেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...