শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

ঈদগাঁওতে এমপিওভূক্ত শিক্ষক- কর্মচারীদের মানববন্ধন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁওতে এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার বিকেলে ঈদগাঁও বাস স্টেশনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের ডাক দিয়েছে বৃহত্তর ঈদগাঁও এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারী বৃন্দ। 

মেসার্স আনু মিয়া সিকদারের পেট্রোল পাম্প এলাকায় আয়োজিত এ মানববন্ধনে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, খোদাইবাড়ি এ,জি, লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দেলাওয়ার হোছাইন সাঈদী প্রমুখ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জালালাবাদ পালাকাটা গোলজারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনিস মুহাম্মদ আব্দুল্লাহ।

গোমাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রশিদ আহমেদের উপস্থাপনায় মানববন্ধনে অংশ নেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান মুহাম্মদ সিরাজুল হক, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মনছুর আলম, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম, নাইক্ষ্যংদিয়া এস, টি, দাখিল মাদ্রাসার সহ- সুপার মাওলানা ফজলুল হক, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল কবির, আব্দুল খালেক মিশু, আশিকুর রহমান, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, তপন তালুকদার, জাহানারা ইসলাম গার্লস স্কুলের শিক্ষক সানা উল্লাহ, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, আব্দুল মোনাফ, ইচ্ছাখালি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাদের, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল গফুর।

বক্তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের চলমান আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান।

তারা উল্লেখ করেন, ২০% বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধি সহ করা সহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের দাবিতে ঢাকায় অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশের নির্মম হামলার তীব্র প্রতিবাদ জানান। শিক্ষকদের এসব যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়া না হলে আন্দোলন কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।কর্মসূচিতে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা অংশ নেন।

একই দাবিতে পৃথকভাবে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীরা গত দুইদিন যাবত কর্মবিরতি পালন করছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...