চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সুষ্ঠু হয়েছে কি হয়নি—এ বিষয়ে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন ছাত্রশিবির সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে তারা বলেন, “যে ধরনের ফলাফলই হোক, আমরা চাই ভোট গণনা শেষে নিরপেক্ষ একটি ফলাফল প্রকাশিত হোক। নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছে দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা সম্পন্ন করবে। আমরা চাই তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করুক। যারা নির্বাচিত হবেন, তাদের সঙ্গে আমরা কাজ করবো।”
তারা আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু হয়েছে কি হয়নি, এটি নির্ধারণ করবেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাছে আমরা যেসব অভিযোগ দিয়েছি, তাদেরই তদন্ত করার দায়িত্ব।”
২০ হাজার টাকা জরিমানার বিষয়টি নিয়ে তারা বলেন, “মিডিয়া আমাদের জড়িয়ে মনগড়া একটি রিপোর্ট প্রকাশ করেছে। আমরা কোনো জরিমানার মুখোমুখি হইনি।
আর এইচ/
