শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

অমোচনীয় কালি মুছে যাওয়ায় জাল ভোট পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে: ছাত্রদল ভিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে অমোচনীয় কালীর বদলে মুচনীয় কালি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী কেফায়েত উল্লাহ।

‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল থেকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের পক্ষে নির্বাচনে লড়ছেন তিনি। বুধবার সকালে তিনি চট্টগ্রাম নিউজকে জানান, বিজ্ঞান অনুষদ পরিদর্শনের সময় তিনি ও তাঁর সহকর্মীরা লক্ষ্য করেন ভোটারদের আঙুলে ব্যবহৃত কালি মুছে ফেলা সম্ভব হচ্ছে।

কেফায়েত উল্লাহ বলেন,“সায়েন্স ফ্যাকাল্টি পরিদর্শনের পর সহকর্মীদের মাধ্যমে নিশ্চিত হই যে এখানে যে কালি ব্যবহার করা হচ্ছে সেটি মুচনীয়। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে তারা জানায়, বাজারে অমোচনীয় কালি পাওয়া যায়নি।”

তিনি অভিযোগ করে আরও বলেন,“এটি স্পষ্টভাবে ভোট কারচুপির একটি পাঁয়তারা। ভোটের ক্ষেত্রে অমোচনীয় কালী ব্যবহার না হলে একজন ভোটার ভোট দিয়ে এসে চাইলে পুনরায় ভোট দেওয়ার সুযোগ পাবে, যা নির্বাচন বিধি লঙ্ঘন।”

কেফায়েত উল্লাহ জানান, বিভিন্ন অনুষদ ঘুরে তারা যেসব অনিয়মের তথ্য পাচ্ছেন, সেগুলো নির্বাচন কমিশনকে জানালে কমিশন দায়সারা বক্তব্য দিচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...

মিরসরাইয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামি তোফাজ্জল হোসেনসহ তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার দুপুরে ফেনীর মহিপাল...