হাটহাজারীতে চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আফসার উদ্দীন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আফসার উদ্দীন কক্সবাজার সদর উপজেলার পানখালী এলাকার কবির আহম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাটহাজারীর সুজন কলোনিতে বসবাস করছেন বলে জানা গেছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আফসার নিজেও আহত হন। পরে তিনি গোপনে ওই এলাকার ফতেয়াবাদ ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজীজের নেতৃত্বে পুলিশি অভিযান চলছে।
হত্যাকাণ্ড ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আর এইচ/
