রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বাঁশখালি থেকে অপহৃত পাঁচ মাসের শিশু চন্দনাইশে বিক্রি: আটক নারী

চন্দনাইশ প্রতিনিধি  

চট্টগ্রামের বাঁশখালি থানার ছনুয়া ইউনিয়ন থেকে অপহরণের একদিন পর অপহৃত পাঁচ মাস বয়সী শিশুকে চন্দনাইশ থানার কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ।ঝ

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ মুরাদাবাদ মাইজপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, গত সোমবার (১৩ অক্টোবর) বিকাল দুইটার সময় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আলীজ্জান বর বাড়ি থেকে মোঃ মনজুর আলমের পাঁচ মাস বয়সী শিশু মো. আদিয়াত অপহরণ হয়। শিশু আদিয়াতের মা কুলছুমা বেগম জানান, গতকাল (সোমবার) দুপুরে বাবার কোল থেকে শিশু আদিয়াতকে পার্শ্ববর্তী মো. রিদুয়ান কোলে নেয়। কোলে নিয়ে আদর করার ছলে এক পর্যায়ে আদিয়াতকে নিয়ে পালিয়ে যায় সে। পরে আদিয়াতের বাবা বাদী হয়ে মো. রিদুয়ানের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে চন্দনাইশ উপজেলায় শিশু আদিয়াতের অবস্থান খুঁজে পায়।

পরে মঙ্গলবার বিকালে চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক রাকিব হোসেন ও পুলিশ উপপরিদর্শক নয়ন আচার্য উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুরাদাবাদ মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওমান প্রবাসী নাজিম উদ্দীনের স্ত্রী রোবাইদা সুলতানা তানজুর কাছ থেকে শিশু আদিয়াতকে উদ্ধার করে চন্দনাইশ থানায় নিয়ে আসে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার পুলিশ উপপরিদর্শক জামাল হোসেনের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে রোবাইদা সুলতানা তানজুর নিকট জানতে চাইলে তিনি জানান, গত ১১ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সন্তান হচ্ছিলো না। মাতৃত্বের স্বাদ পেতে সন্তান দত্তক নেওয়ার জন্য বিভিন্নজনকে খোঁজ খবর নিতে বলেন। অবশেষে তার ফুফাতো ভাই পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আমিনুল ইসলামের মাধ্যমে তার বন্ধু রিদুয়ানের কাছ থেকে থেকে পটিয়া আমজুর হাট এলাকা থেকে শিশু আদিয়াতকে এক লাখ বিশ হাজার টাকার বিনিময়ে দত্তক নেন তিনি। দত্তক নেওয়ার সময় রিদুয়ান নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেয় এবং শিশুটির জন্মের সময় শিশুটির মা মারা গেছে বলে জানায়। এতদিন রিদুয়ানের বোনের কাছে থাকলেও এখন শিশুটিকে তার বোন রাখতে অপারগতা প্রকাশ করায় রিদুয়ান শিশুটিকে দত্তক দিচ্ছে বলে জানায়।

এদিকে রিদুয়ানের কথা সরলমনে বিশ্বাস করে স্ট্যাম্পে লিখিত করার মাধ্যমে শিশুটিকে দত্তক নেওয়ার পর আদর যত্নে লালল পালনের স্বপ্ন দেখছিলেন ১১বছরের বিবাহিত জীবনে সন্তানহীন রোবাইদা সুলতানা তানজু। বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াটা মানতেই পারছে না সে। শিশু আদিয়াতকে তার আসল মায়ের কাছে হস্তান্তরকালে অঝোর কান্নায় ভেঙে পড়েন রোবাইদা সুলতানা তানজু।

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরওয়ার বলেন, পাঁচ মাস বয়সী শিশু আদিয়াতকে উদ্ধার করে রোবাইদা সুলতানা তানজুসহ বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...