চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে মৃত্যু হয়েছে মো. বাবুল (৪২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বাবুল উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়ার মরহুম নুরুল আজিমের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বাবুলের নিকটাত্মীয় মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুল রাত ৮টার দিকে কাজ থেকে ফিরে নিজ ঘরের বাঁশের বেড়ায় সরঞ্জাম গুঁজে রাখছিলেন। এ সময় তাকে সাপে কাটে। তবে সাপটি দেখতে পাওয়া যায়নি। এরপর বাবুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।
আর এইচ/
