শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

সারাদেশব্যাপী চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫-এর অংশ হিসেবে চকরিয়ায় আজ সকালে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টার সময় চকরিয়া গ্রামার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর মহিউদ্দিন, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ হোসেন ও মিজানুর রহমান, স্থানীয় গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইন সফল করতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।উদ্বোধনের পরপরই টিকাদান কার্যক্রম শুরু হয়, যেখানে উপস্থিত শিশুদের স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে টিকা প্রদান করা হয়।

সচেতনতামূলক এই উদ্যোগে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী প্রজন্মকে টাইফয়েড মুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...