রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চন্দনাইশে পল্লী বিদ‍্যুতের ডিজিএম এর বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি  

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ গাছবাড়ীয়া পালপাড়া, দেয়াং পাড়া, মতির বাড়ি ও বুলার তালুক এলাকায় গত ৪ দিন ধরে বিদ্যুৎ না থাকার প্রতিবাদে পল্লী বিদ্যুৎ চন্দনাইশের ডিজিএম মোঃ ফখরুদ্দিন এর পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১২ অক্টোবর) দুপুরে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইটের বটতল এলাকায় পল্লী বিদ্যুৎ চন্দনাইশ জোনাল অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, গ্রাহক পরিমল মাষ্টারের ঘরের ছাদের সাথে তার জড়ানোর কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ৫ দিন অতিবাহিত হলেও বিদ্যুৎ না পেয়ে গ্রাহকেরা মানব বন্ধন করেন।

এর আগে গত জুলাই মাসে চন্দনাইশ জোনাল অফিসে মোট কর্মরত ৮৫ জন কর্মকর্তা কর্মচারী ডিজিএম এর অপসারণ চেয়ে চট্টগ্রাম পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজারের কাছে ১৬ টি অভিযোগ সহ লিখিত আবেদন করেন। কর্মকর্তা- কর্মচারীদের দাবি আদায় না হওয়ায় মানব বন্ধন, কর্মবিরতি সহ বিভিন্ন ধরনের আন্দোলন করেন।

আজকের মানব বন্ধনে এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ পৌরসভার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা হয়রানি ও বাড়তি টাকা আদায়ের চেষ্টার প্রতিবাদে ডিজিএম এর অপসারণের দাবি জানান।

ডিজিএম মোঃ ফখরুদ্দিন সাথে কথা বললে তিনি জানান, গ্রাহক পরিমল মাষ্টার তার বাড়ীর ছাদের সাথে বৈদ‍্যুতিক তাঁর ঢালাই করে দেয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুতের তাঁর ও খুঁটি স্থানান্তর করতে নিয়ম অনুযায়ী টাকা জমা দেয়ার কথা বলেছি। স্থানান্তরের আগে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব নয় বলেও জানান।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র নাথ চৌধুরীর মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...