রবিবার, ৩ মে ২০২৬

মুজিববর্ষ: রাজস্থলীতে ২য় ধাপে ঘর পেলেন আরও ১৭৭পরিবার

মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তবায়ন করতে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় (ঘর) তৈরি করা হয়েছে। সকল জেলা ও উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি ২য় পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় সারাদেশে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স’র মাধ্যমে এক যোগে চাবী ও দলিল পত্র হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই অংশ হিসেবে আজ সকালে রাঙামাটি জেলার রাজস্থলীতে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন ১৭৭পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও মালিকানা সনদ হস্তান্তর করেন রাজস্থলী উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারি, সি এ রতন বাবুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, প্রাণি সম্পদ কর্মকর্তা তোজিদুল ইসলাম আজগর আলী খান এছাড়াও উপকারভোগী পরিবার, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ১ম ও ২য় পর্যায়ে উপজেলার ২৩৯ পরিবারকে তৃণমূলে খুঁজে খুঁজে অর্ন্তভূক্ত করেছেন জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। সুবিধাভোগী ২৩৯ পরিবারের মধ্যে ৬২টি গৃহ প্রধানমন্ত্রী কর্তৃক চলতি বছরের ২৩ জানুয়ারী হস্তান্তর করা হয়েছে এবং ২০ জুন রবিবার ১৭৭টি ‘ভূমিহীন ও গৃহহীন (‘ক’ শ্রেণির পরিবার পূর্নবাসনে নির্মিত) পরিবারের মাঝে চাবী ও দলিল পত্র হস্তান্তর করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে...

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, সিন্ডিকেট ভাঙতে, দুর্নীতি দমন...

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি...

চট্টগ্রামে ৩হাজার পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে ৩হাজার পিস ইয়াবাসহ মোঃ আরিফুল ইসলাম (২৫)...

আরও পড়ুন

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিবসটি...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা...