খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে ১৫ টির মতো ব্যবসা প্রতিষ্ঠান।
গতরাত পৌনে ২ টার দিকে জালিয়াপাড়া বাজারের পুলিশ ফাঁড়ি এলাকার সামনের দোকানের সারিতে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এতে অর্ধকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে।
আর এইচ /
