শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের প্রধান ব্ল্যাক মঈনসহ আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘এনএস’-এর প্রধান মো. মাহিন উদ্দিন ওরফে ব্ল্যাক মঈনসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন—মো. নাইমুল হক নাহিয়ান, মো. নাজিম উদ্দিন, মো. তাজিমুল ইসলাম আব্দুল্লাহ, মো. ইকমিহান হাবিব, মো. ফায়াজ, মো. রমজান শেখ ও মো. আলম আমিন ইসলাম সিফাত।

পুলিশ জানায়, অস্ত্রসহ এলাকায় প্রকাশ্যে মহড়া দিয়ে আতঙ্ক তৈরি করছিল গ্যাং সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ব্ল্যাক মঈনকে গ্রেপ্তার করা হয়। এরপর একই ঘটনায় এনএস, কেবি, এমবিএক্স, এক্স-মার্ক ও ব্ল্যাকহোল গ্যাংয়ের সংশ্লিষ্ট সদস্যদেরও আটক করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি ছুরি, পাঁচটি লোহার রড ও দুটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।

পাঁচলাইশ থানার এসআই নয়ন আহমেদ জানান, এ ঘটনায় আরও কয়েকজন পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...