শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পটিয়ায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিল এয়াকুব আলী 

সমাজে নৈতিক অবক্ষয় দূর করতে আউলিয়া কেরামের আদর্শকে সামনে নিয়ে আসতে হবে 

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় পবিত্র ফাতেহা-ই- ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা এলাকায় ইক্বরা কোচিং সেন্টার ও এলাকাবাসীর আয়োজনে এ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম এয়াকুব আলী। তিনি বলেন, ফাতেহা-ই- ইয়াজদাহুম মুসলমানদের আত্মশুদ্ধির এক মহামহিম দিন। এ দিন আমাদেরকে মহানবী (স.)-এর জীবনাদর্শ ও আউলিয়া কেরামের পথ অনুসরণের শিক্ষা দেয়। বর্তমান সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার জন্য এ ধরনের মাহফিলের গুরুত্ব অপরিসীম।

এ রাজনীতিবিদ আরও বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের স্মরণ করা ও তাঁদের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফাতেহা-ই-ইয়াজদাহুম আমাদেরকে দোয়া, জিকির এবং সৎকর্মে উদ্বুদ্ধ করে। আজকের সমাজে নৈতিক অবক্ষয় দূর করতে আউলিয়া কেরামের আদর্শকে সামনে নিয়ে আসতে হবে। ইসলামের সত্যিকার রূপ প্রচার-প্রসারে উলামায়ে কেরাম ও তরুণ প্রজন্মকে একসাথে কাজ করতে হবে।

মাহফিলে সভাপতিত্ব করেন মুহাম্মদ আবু তৈয়ব মাস্টার এবং সঞ্চালনা করেন শফিউল হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম এবং গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী।

মাহফিলের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবু ইউসুফ তাহেরী, মাওলানা জামাল উদ্দিন রব্বানী, মাওলানা নুর সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ হোসাইন ও মাওলানা ফরিদুল আলম।

মাহফিলে আলোচকেরা বলেন, ফাতেহা-ই-ইয়াজদাহুম হচ্ছে মহান আউলিয়া কুতুবুল আউলিয়া হযরত গাউছুল আজম হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস। মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করতে তাঁর অবদান অতুলনীয়। তিনি মানুষকে তওবা, জিকির, সৎকর্ম ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। আজকের দিন আত্মশুদ্ধি ও শিক্ষা গ্রহণের দিন। গাউছুল আজম (রহ.) সারা জীবন মানুষকে কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার শিক্ষা দিয়েছেন। তাঁর শিক্ষা মুসলিম সমাজে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...