রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্বোধন মেয়র শাহাদাত 

চন্দনাইশ প্রতিনিধি  :

চট্টগ্রামের চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈঠকখানাটি পুনঃনির্মান শেষে উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার ( ৩ অক্টোবর ) বিকালে চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বরুমতি খালের পাড় সংলগ্ন খুশল‍্যা মাঝির ব্রীজের পাশে নির্মিত বৈঠকখানাটির পুনঃনির্মাণ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন।

উল্লেখ্য, চন্দনাইশের বরুমতি খালটি ১৯৮০ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনঃখনন কাজের উদ্বোধন করেছিলেন। সে সময খাল খনন কাজের উদ্বোধনের পর প্রেসিডেন্ট জিয়ার বসার জন্য বরুমতি খালের পাড়ে একটি বৈঠকখানা স্থাপন করা হয়েছিল, সেটি দীর্ঘ ৪৫ বছরে প্রায় বিলুপ্ত হয়ে যায়।প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত সেই বৈঠক খানাটি পূর্ণ নির্মাণের জন্য উদ্যোগ নেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অবশেষে গত জুলাই মাসে তিনি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্ভোধনের পর নির্মানশেষে শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে বৈঠক খানাটি উদ্ভোধন করা হয়। ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এই বৈঠক খানাটির পাশাপাশি সেখানে একটি টিউবল বসানো সিদ্ধান্তও নেওয়া হয়।

স্থানীয়রা জানান, চন্দনাইশে বরুমতি খাল খনন কাজের উদ্বোধন করার জন্য হেলিকপ্টারযোগে আড়ালিয়া বিলে নেমেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আগমন বার্তায় চন্দনাইশের শিশু-কিশোর থেকে শুরু করে আবাল, বৃদ্ধ-বণিতার মধ্যে উচ্ছাস উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১৯৭৮ সালে পটিয়া থেকে চন্দনাইশ আলাদা হয়ে প্রথমবারের মত চন্দনাইশে একজন প্রেসিডেন্টের আগমন মানুষের মাঝে আনন্দের বন্যা এনে দিয়েছিল। তাঁর স্মৃতি রক্ষার্থে বরুমতি খালের পূর্ব পাড়ে তার নামে একটি জিয়া সড়ক নামকরণ করা হয়। স্বেচ্ছাশ্রমে ১৯৮০-৮১ অর্থ বছরে বরুমতি খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পর খাল পাড়ে তিনি বসার জন্য একটি বৈঠকখানা তৈরি করা হয়েছিলো। চোখে কালো চশমা , গায়ে সাদা গেঞ্জি , মাথায় সাদা ক্যাপ পড়ে পায়ের উপর পা তুলে এক দৃষ্টিনন্দন ভঙ্গিতে বসেছিলেন তিনি সে বৈঠকখানায়। সে ছবিটি ঐ সময় দলীয় নেতাকর্মীদের কাছে উৎসাহমূলক এবং প্রিয় হয়ে উঠেছিল। কে সেই ছবিটি তুলেছিলেন তা কেউ বলতে না পারলেও ছবিটি শোভা পেয়েছিল বাৎসরিক ক্যালেন্ডারে।

প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে স্মৃতি বিজড়িত বরুমতি খালের বৈঠকখানাটি অবশেষে পূর্ণ নির্মিত হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল‍্য সৃষ্টি হয়েছে।

এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন‍্যতম সদস্য ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্টাকালীন যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন, জসিম উদ্দিন, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুর আলম তালুকদার, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুর রহমান খাঁন, বাহাউদ্দীন চৌধুরী, সাইফুল করিম আরিফুর রহমান মারুফ, চন্দনাইশ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল আলম শহীদ, অলি হোসেন মুন্সি, মোরশেদুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ইন্জিনিয়ার আমিনুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সদস্য আবু ছালেক, মুজিবুর রহমান, হাবিবুর রহমান, নাজিম উদ্দিন, সেলিম উদ্দীন, পৌরসভা যুবদলের আহবায়ক আজম খাঁন, সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক এক নাম্বার যুগ্ম আহবায়ক সেলিম আল দ্বীন, যুগ্ম আহবায়ক বখতিয়ার,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহাবুবুল করিম সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোনায়েম খাঁন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌরসভা শ্রমিকদলের সাবেক সভাপতি হাজী মোঃ আবু সিদ্দিক, পৌরসভার সদস্য সচিব সাইফুল ইসলাম,উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ সোলেমান, দোহাজারীর সাবেক সভাপতি আবদুস সাত্তার সানি প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...