চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে ১০টি পূজামণ্ডপে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার রাতভর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে এই সহায়তা বিতরণ করেন জামায়াতের নেতাকর্মীরা।
এই সময়ে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকা,সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ ও বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন,সেক্রেটারি মাহফুজ কলি, জামায়াত নেতা আব্দুল করিম,নুরুল করিম,আব্দুল কাদের,আবু তৈয়ব,মো. ফয়সাল উপস্থিত ছিলেন।
জামায়াত নেতারা জানান,ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ত্জামায়াত সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকতে চায়। এই সহায়তা তারই একটি প্রতিফলন।
