সোমবার, ১৭ আগস্ট ২০২৬

প্রবারণার মাধ্যমে শান্তির বারতা পৌঁছে দেওয়াই গৌতম বুদ্ধের দর্শন- ইউএনও মো. রহমত উল্লাহ 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেছেন, গৌতম বুদ্ধের অন্যতম মুল দর্শন হচ্ছে অহিংসা, শান্তি এবং মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। তাই মহাকারুণিক বুদ্ধের নির্দেশে অনুপ্রাণিত ভিক্ষুসংঘ প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে একমাস পর্যন্ত বিশ্বের বৌদ্ধদেশে গ্রাম থেকে গ্রামান্তরে, নগরের বিভিন্ন বৌদ্ধমন্দিরে দানোত্তম কঠিন চীবর দানোৎসবে ছুটে চলেন বুদ্ধের অমিয় ধর্মবাণী বিশ্বমানবতার কল্যাণে ছড়িয়ে দিতে, যে বাণীতে অহিংসার বীজমন্ত্র, সাম্য ও মহামৈত্রীর আহবান, জাগতিক দুঃখ থেকে মুক্তির পথ অন্বেষণ করা। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ আয়োজিত বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ৬ অক্টোবর সোমবার অনু‌ষ্টিতব‌্য বৌদ্ধ‌দের অন‌্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূ‌র্ণিমায় ধর্মীয় কার্যা‌দি সুন্দর ও ধর্মীয় মর্যাদায় সম্পন্ন ক‌রতে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে সর্বাত্নক সহ‌যো‌গিতা করা হ‌বে ব‌লে জানান তিনি।

পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মিহির বড়ুয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ভদন্ত পরমানন্দ মহাথেরো, দীপানন্দ ভিক্ষু, শীলপ্রিয় ভিক্ষু, সাংবাদিক অধীর বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক পল্টু বড়ুয়া, তড়িৎ বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, দেষু বড়ুয়াসহ বিভিন্ন গ্রামের বৌদ্ধ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বৌদ্ধ বিহারের উপাসক উপাসিকাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ইউএনও মো রহমত উল্লাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...