সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে নিহত  জামায়াত নেতা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজার সদর উপজেলায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে যুব জামায়াতের এক নেতা খুন হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজারে খুনের এ ঘটনা ঘটে।

নিহত জামায়াত নেতার নাম আমজাদ হোসেন (২৫)। তিনি কোরআনে হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।

অপর দিকে ঘাতক ছাত্রলীগ নেতার নাম রাফি। সে নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি এবং একই এলাকার ছৈয়দ নূরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত কারণে স্থানীয় ছৈয়দ নূর তথা রাফির পরিবারের সঙ্গে নিহত আমজাদ হোসেনের পরিবারের বিবাদ ও মামলা-মোকদ্দমা ছিল। এর অংশ হিসেবে রাফি ও আরো দুই যুবক মিলে নতুন মহাল বাজারে প্রকাশ্যে মানুষের সামনে আমজাদ হোসেনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। এতে আমজাদের পেটে দুটি ও পিঠে একটি গভীর ক্ষত হয়। তিনি গুরুতর জখম হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা আমজাদ কে উদ্ধার করে ঈদগাঁওর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আমজাদের বড় ভাই, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের চিহ্নিত অস্ত্রধারীরা পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে নির্মমভাবে আমার ভাইকে খুন করেছে। আমি এর বিচার ও খুনিদের ফাঁসি চাই।

কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, ঘাতক রাফির পরিবার আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে নিহত আমজাদদের জমি দখল ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। এরই ধারাবাহিকতায় এ খুনের ঘটনা ঘটিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নৃশংসভাবে আমজাদকে খুনের প্রতিবাদে ৩০ সেপ্টেম্বর চৌফলদণ্ডীর নতুন মহাল বাজারে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইউনিয়ন জামায়াত এমারত।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...