সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সাগরে জেলে নিখোঁজ :  ৭ঘণ্টা পর ভেসে এলো নিথর দেহ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গোপসাগরে নিখোঁজের সাত ঘণ্টা পর জেলে মো. আরিফ (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার পরুয়াপাড়ার ফুলতলী সৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, দুপুর ২টার দিকে রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট থেকে সাগরে ইলিশ মাছ ধরতে যাওয়ার সময় নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যান আরিফ। তীব্র জোয়ার ও স্রোতের কারণে মুহূর্তেই তিনি দৃষ্টির আড়াল হয়ে যান। তার সঙ্গে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করলেও ব্যর্থ হন।

নিহত আরিফ রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পরিবার নিয়ে জুঁইদণ্ডী এলাকায় বসবাস করতেন। তার একমাত্র ছেলে সন্তানের বয়স মাত্র দুই বছর।

স্থানীয় জেলে লোকমান বলেন, আরিফসহ আমরা চারজন নৌকায় উঠছিলাম। হাটু পানির মধ্যে পড়ে গিয়ে স্রোতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করলেও আর পাওয়া যায়নি। এ ঘটনায় তার পরিবারের সদস্য এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাগরপাড়ে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।

ঘটনার বিষয়ে বার আউলিয়া ঘাট নৌ পুলিশের ইনচার্জ আবদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশসহ স্থানীয় জেলেরা তল্লাশি চালায়। অবশেষে সন্ধ্যার পর পরুয়াপাড়ার ফুলতলী সৈকতের বালুচরে মরদেহ আটকে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের প্রায় চার কিলোমিটার উত্তর দিকের ওই জায়গা থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...