সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় খাল থেকে হেফজ খানার ছাত্রের লাশ উদ্ধার 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় খালের পানিতে ভাসমান অবস্থায় ইয়াছিন আরাফাত (১৩) নামে হেফজখানার এক ছাত্রের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ । শনিবার(২৭ সেপ্টেম্বর) সকালে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরাফাত সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর পাড়ার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে ও পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

আরাফাতের মা বাবলী বেগম জানান, আমরা আগে সপরিবারে ঢাকায় বসবাস করতাম। পুরান ঢাকার লালবাগের একটি মাদ্রাসায় আমার ছেলে ইয়াছিন আরাফাত পড়াশোনা করত। গেল মাসের (আগস্ট) ৩০ তারিখ আমার স্বামী সৌদি আরব চলে যাওয়ায় আমরা সকলে গ্রামের বাড়িতে চলে আসি। এখানে ছেলেকে পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করিয়ে দিই। আজ সকালে লোকজনের মাধ্যমে খবর পাই চরপাড়ার খালে একটি লাশ ভাসছে।ওইখানে গিয়ে দেখি ওই লাশ আমার ছেলে আরাফাত এর। তারা এক ভাই ও এক বোন।

নিহত আরাফাতের চাচা মহিউদ্দীন মিন্টু জানান, গত বৃহস্পতিবার বিকালে আরাফাত মাদ্রাসা থেকে বের হয়ে আর ঘরে ও মাদ্রাসায় না ফেরাই আমরা পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি  করে তার সন্ধান পাইনি। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সনাক্ত করি ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও প্রতিবেশীদের সাথে কথা বলেছি। তবে, এখনও কিভাবে ছাত্রটা মারা গেছে সে বিষয়ে সঠিক তথ্য পায়নি। তবুও এবিষয়ে আরও জানার জন্য পুলিশ কাজ করছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...