সোমবার, ১৭ আগস্ট ২০২৬

“অল্প উদ্যোগেই সন্দ্বীপবাসীর বড় সমস্যার সমাধান সম্ভব: চসিক মেয়র”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সন্দ্বীপের লঞ্চঘাটে জোয়ার এলে ঘাট পানিতে তলিয়ে যায়। এ সমস্যা নিরসনে আরও কিছু কাজ প্রয়োজন হলেও ইতোমধ্যে বেশ কিছু উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সামান্য উদ্যোগ নিলেই সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তির সমাধান হয়ে যাবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে শহরে বসবাসকারী সন্দ্বীপবাসীর মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র শাহাদাত হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, বিএনপি ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সন্দ্বীপবাসীর সব সমস্যার সমাধান হবে। উন্নয়নের জন্য আমরা নানা কনসেপ্ট নিয়ে কাজ করছি।”

তিনি হালিশহরের ভোগান্তির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ওয়াসার অনুমতিহীন কাজের কারণে সেখানে সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে সমাধানের জন্য ওয়াসাকে একাধিকবার বলা হয়েছে। এছাড়া হালিশহরের বিডিআর মাঠে ওয়াকওয়ে, এইচ ব্লকের মাঠের সৌন্দর্যবর্ধন এবং একটি বড় কিচেন মার্কেট নির্মাণের কাজ চলছে, যা স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “সন্দ্বীপ একটি ঐতিহ্যবাহী জনপদ। এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। চট্টগ্রামের উন্নয়নেও সন্দ্বীপবাসীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন এবং পরিচালনা করেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের, এ্যাব চট্টগ্রাম শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক পিপি, মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর।

এ ছাড়া মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন দিদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকবর হোসেন ভুইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মহানগর মহিলাদলের সহ সভাপতি সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, নাসিমা আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...