শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা করা হয়।

বহিষ্কৃতরা হলেন— মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো। ভবিষ্যতে বহিষ্কৃতরা দলীয় পরিচয় ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হচ্ছে।”

বহিষ্কৃত ছাত্রদল নেতা ইনজামামুল হক ইমন অভিযোগ করে বলেন, “এ বহিষ্কার আদেশ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এতে তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে।”

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, গত রোববার সকালে নিজামপুর কলেজে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দমদমা এলাকায় এক ছাত্রকে ধরে আনার পর বিকেলে ছাত্রদলের দুই গ্রুপ মুখোমুখি হয়। সন্ধ্যায় সংঘর্ষে রূপ নিলে বাজি ও ল্যাঞ্চার দিয়ে হামলার অভিযোগ ওঠে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলের মতে, ওই সংঘর্ষের ঘটনাকেই কেন্দ্র করে উত্তর জেলা ছাত্রদল এ বহিষ্কারাদেশ দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...

‘সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা নিজস্ব স্বকীয়তায় ধর্ম পালন করতে পারবেন’

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন...