মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল আর কাতারে হামলা চালাবে না। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাতারকে যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত ভালো মিত্র’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “অনেকেই জানেন না, কাতার আমাদের কতটা ভালো বন্ধু। হ্যাঁ, তিনি (নেতানিয়াহু) কাতারে আর হামলা করবেন না। তবে হয়তো তাদের (হামাস নেতাদের) পিছু নেবেন।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপসাগরীয় এ রাষ্ট্রে হামাস নেতাদের বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে পারেন।

এদিকে, সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর এক প্রতিবেদনে বলা হয়, হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তা অস্বীকার করে বলেন, “না, তারা জানায়নি। আমি এ হামলার খবর ঠিক আপনাদের মতো করেই জেনেছি।”

হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আকাশে উড়ার পর মার্কিন সামরিক বাহিনী প্রশাসনকে বিষয়টি জানায়। ফলে ট্রাম্পের কাছে আগেভাগে আপত্তি জানানোর সুযোগ ছিল না।

অন্যদিকে, ইসরায়েলের এ হামলার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় আরব ও ইসলামি দেশগুলোর জরুরি সম্মেলনে প্রায় ৬০ দেশের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে নেতারা সতর্ক করে বলেন, কাতারে ইসরায়েলি হামলা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। একই সঙ্গে তারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ প্রকাশিত সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে দোহায় ইসরায়েলের হামলার নিন্দা জানানো হয় ও কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের আগ্রাসন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে নষ্ট করছে।

নেতারা আরও বলেন, ইসরায়েলের পরিকল্পনা ঠেকাতে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। নইলে এ ধরনের প্রচেষ্টা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...