সোমবার, ২৭ জুলাই ২০২৬

কালাপানিয়ায় ইঞ্জিনিয়ার বেলায়েতের উঠান বৈঠক, আগামী নির্বাচনে প্রস্তুতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার সাহেবের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জমির উদ্দিন, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মনির, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হান্নান, সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক নিলন মেম্বার, সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন বসু, উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আফসার প্রমুখ।

বক্তব্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন,“তৃণমূলের সাধারণ নেতা-কর্মীরাই বিএনপির প্রাণ। ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক পরিচালিত হবে।”

এছাড়া স্থানীয় আবদুল হাই, আবু তাহের ও মোহাম্মদ ইউছুপ বক্তব্য রাখেন। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...