মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

টেরীবাজারে ব্যবসায়ীদের স্বস্তি ফেরাতে উদ্যোগ নেবে সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নানা সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন ইফতেকার আহমদ চৌধুরী, সিনিয়র পরিচ্ছন্নতা কর্মকর্তা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সভাপতি আলহাজ্ব সরওয়ার কামাল ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।

সভায় সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর।

এসময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দীন চৌধুরী, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মো. আলমগীর ও আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মহি উদ্দিন ও এস.এস.এস বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইশতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক আলহাজ্ব ইমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন), আলহাজ্ব মো. আবু ছালেক প্রমুখ।

মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা টেরীবাজারের নালারপাড় নতুন রাস্তার নিরাপত্তা, পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন, মসজিদ সংস্কার, গণশৌচাগার স্থাপনসহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যবসায়ীদের দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

আরও পড়ুন

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...