মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাই থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে থানা প্রাঙ্গণে এ আয়োজন হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ওপেন হাউজ ডে-তে সভাপতিত্ব করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন এসআই জাহেদুল ইসলাম আরমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নোমান আহম্মদ (পিপিএম)। তিনি বলেন, “মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সফলতা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককেই অপরাধ প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শিহাব উদ্দিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হক নিজামী, সাবেক সভাপতি বিপুল দাশ, নিজামপুর সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু সমিতির মহাসচিব শ্রীমৎ শাসনবংশ মহাথের, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনায় অংশগ্রহণকারীরা এলাকায় মাদকের বিস্তার, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতা, কিশোর অপরাধ ও সড়কে শৃঙ্খলার অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন।

এছাড়া মিরসরাই থানা এলাকায় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ওসি আতিকুর রহমান বলেন, “মিরসরাইকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা ও সহযোগিতা জরুরি। মাদক ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ-জনতার একযোগে কাজ করতে হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...