চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে পুকুরে মাছ দেখার সময় মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মোহাম্মদ সানা উল্লাহ (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারুয়ালছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানা উল্লাহ ওই এলাকার মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।
নিহতের স্বজন তারেকুল ইসলাম জানান, সকালে সানা উল্লাহ পুকুরে মাছ দেখতে গেলে অসাবধানতাবশত মোটরের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আর এইচ/
