বুধবার, ১৯ আগস্ট ২০২৬

যুব সমাজের উন্নয়নের ক্ষেত্রে ক্রীড়ার বিকল্প নেই: লায়ন হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী  হেলাল উদ্দীন বলেছেন ,“মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে যুব সমাজকে সুস্থ-সবল দেহ-মনের অধিকারী করে গড়ে তুলতে ক্রীড়ার বিকল্প নেই।”

শুক্রবার (২৯ আগষ্ট) পরৈকোড়া ফুটবল এসোসিয়েশন কতৃক আয়োজিত পরৈকোড়া প্রিমিয়ার ফুটবল ফ্যাস্টিভাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৈষম্যহীন, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপস্থিত সকলের নিকট তিনি ধানের শীষে ভোট প্রত্যাশা করেন তিনি।

মাহাতা পাঠানীকোটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির সদস্য এম.মনছুর উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা আবু বক্কর লিটনের পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মোহাম্মদ ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জাগির হোসেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য রফিক ডিলার, জামাল উদ্দিন আনসারী, আবু বক্কর, মোঃ আক্তারুজ্জামান, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, আবদুল হক মেম্বার, মাহাতা পাঠনীকোটা আর্দশ উচ্চ বিদ্যালয়ের এহডক কমিটির সভাপতি ফজলুল কাদের, প্রধান শিক্ষক মোহাম্মদ ছবুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দিদার হোসেন চৌধুরী, মোঃ সেলিম উদ্দীন, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, আনোয়ারা কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ প্রমুখ। উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য হওয়ায় ট্রাইব্রেকারে পরৈকোড়া ফোর্টিসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে পরৈকোড়া ড্রিমার্স জয় লাভ করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংসমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিচট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...