বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে একদিনের ব্যবধানে শিশু ও তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে একদিনের ব্যবধানে দুইটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দুইজন গ্রেফতার হলেও এখনো পলাতক রয়েছে এক যুবক। ঘটনা দুটি ঘটেছে উপজেলার ইছাখালী ইউনিয়ন  ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায়। দুটি ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষনের অভিযোগে নিশান দাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নিশান জলদাশ ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের প্রদীপ জলদাশের পুত্র। ওই শিশুর ঘরে কেউ না থাকার সুবাদে জোর পূর্বক শিশুটি ধর্ষণ করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।

অন্যদিকে শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভাবির দোকান এলাকা থেকে সিম বিক্রি শেষে বড়তাকিয়া এলাকায় যেতে সিএনজিচালিত অটোরিকসায় উঠে। কিছুদুর যাওয়ার পর পূর্ব হতে যোগাযোগ সাপেক্ষে চরশরত এলাকার মাঝামাঝি স্থানে অপর সিএনজি চালক আব্দুল আজিজকে (২৫) সিএনজিতে উঠে। পরবর্তীতে সিএনজি চালক ভিকটিমকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নতুন ৩০০ ফিট রাস্তার দক্ষিণ পাশে বেপজা গেইট সংলগ্ন রাস্তার পাশে আব্দুল আজিজ ভিকটিমের গলায় ছুরি ধরে প্রাণে মারার ভয় দেখিয়ে প্রথমে ১নং আসামী আব্দুল্লাহ এবং পরে ২নং আসামী আব্দুল আজিজ’দ্বয় মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। আসামীরা ভিকটিমকে ভয় দেখিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। সংবাদ পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে সিএনজি চালক আব্দুল্লাহকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিএনজি চালক ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার ছাদেক আলী মাঝি বাড়ির মৃত আবুল কালামের পুত্র। এ ঘটনায় আজিজ নামের একজন পলাতক রয়েছে। সে একই এলাকার ছালেক মেম্বার বাড়ির আবু তাহেরের পুত্র। অভিযুক্ত আসামী দুজন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। পরে তাঁদের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করেছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম। তিনি বলেন, ‘এক শিশুকে ধর্ষণ ও তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তরুণী ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আটক করা হয়। আরেকজন পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশু ধর্ষণের ঘটনাটি পরশুদিনের। থানায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত নিশানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংসমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিচট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে...

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...