চন্দনাইশে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে উপলক্ষে প্রস্তুতি সভা ও স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ আগষ্ট ) সকালে চন্দনাইশ শাহ আমিনুল্লাহ জুলুস কমিটির উদ্যোগে হযরত শাহ্ আমিনুল্লাহ মাজার প্রাঙ্গন থেকে স্বাগত মিছিল শুরু করে চন্দনাইশ চত্বর, মিজ্জির দোকান হয়ে গাছবাড়িয়া কলেজ গেইট, খাঁনহাট বাজার হয়ে পুনরায় মাজার প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে এ উপলক্ষে আলহাজ্ব জাহাঙ্গীর মোহাম্মদ আবদুর রহমান এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন, জুলুস কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক। এতে প্রধান বক্তা হিসেবে তকরির করেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সৈয়দ মোহাম্মদ হাছান আল আজাহারী। প্রধান মেহমান ছিলেন, মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আল কাদেরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মাওলানা আবুল কাশেম আনছারী, মাওলানা আবুল কাশেম নুরী, মাওলানা মোহাম্মদ মনিরুল হক, মাওলানা মোহাম্মদ আবু ইউসুপ নূরীসহ জুলুস কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চন্দনাইশে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত র্যালী ও আলোচনা
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...
চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক
চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...
চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড
চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...
আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...
চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...
ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!
নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...
আরও পড়ুন
রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল
চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...
তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...
শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...
মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন
আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...
