রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা

মোহাম্মদ রিয়াদ হোসেন, চট্টগ্রাম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্রসৈকত সংলগ্ন নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

আজ বুধবার (২৭ আগষ্ট)  আনোয়ারায় পারকি পর্যটন কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান উপদেষ্টা । তিনি বলেন, “এই কমপ্লেক্সকে আধুনিক ও আকর্ষণীয় রূপে সাজানো হয়েছে। পর্যটকদের জন্য এখানে থাকবে নিরাপদ অবকাশযাপন, আধুনিক আবাসন ব্যবস্থা, বিনোদনকেন্দ্র, পার্কিং সুবিধা, শিশুদের খেলার স্থান, রেস্টুরেন্ট, ওয়াশ ব্লকসহ অত্যাধুনিক অবকাঠামো।”

তিনি আরও জানান, পর্যটকরা সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সুপরিকল্পিত অবকাশ পরিবেশের সুবিধা পাবেন। কমপ্লেক্সে থাকবে পারিবারিক ও গ্রুপ ভিত্তিক বিশ্রামাগার, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য মুক্তমঞ্চ এবং জলক্রীড়া সুবিধা। উপদেষ্টা আশা প্রকাশ করেন, প্রকল্পটি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে, তিনি মিঠা পানির সংকটকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। প্রকল্প নেওয়ার সময় ঠিকভাবে পানির সম্ভাব্যতা যাচাই না হওয়ায় অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে। এ কারণে প্রকল্পের কাজ কিছুটা ধীরগতিতে এগিয়েছে। উপদেষ্টা জানান, “প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে বসে আমরা নির্দিষ্ট করেছি, এ বছরের ডিসেম্বরের মধ্যে সবধরনের অবকাঠামোগত কাজ সম্পন্ন হবে।”

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, পারকি সমুদ্রসৈকতের পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প। এতে স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং টুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য।

পরিদর্শনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা উপস্থিত ছিলেন। এসময় সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা...