রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিগত ৫৪ বছর যাবৎ যারা এদেশের সম্পদ লুট করেছে তারা কখনো দেশ প্রেমিক নয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের  উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সীরাতে রাসূলের (সঃ) আলোকে আমাদের এ সমাজকে গড়তে হবে। আগামীতে নেককার মুত্তাকী মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে। বিগত ৫৪ বছর যাবৎ এদেশের সম্পদ লুট হয়েছে। যারা সম্পদ লুট করেছে তারা কখনো দেশ প্রেমিক নয়। যারা পালিয়েছে তারা কখনো দেশ প্রেমিক নয়। দ্বীনের স্বার্থে বাংলাদেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সীরাতে রাসূলের আলোকে আমাদের সমাজকে সাজাতে হবে।

বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সঃ) মাহফিল আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ চত্বরে দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে এবং মাওলানা মোহছেন আল হুসাইনী ও মাওলানা ইরফানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আজিমুশশান মিলাদুন্নবী(সঃ) মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আওলাদে রাসূল (সঃ), ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর (সদস্য) ও আন্দরকিল্লাহ জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী, প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিন।

এছাড়াও উক্ত মাহফিলে অতিথি হিসেব বক্তব্য রাখেন, আইআইউসির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, রাহবায়ে বায়তুশ শরফ হযরত মাওলানা আব্দুল হাই নদভী, শেখেরখীলের পীর হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক, গারংগিয়া পীর হযরত মাওলানা মাওলানা আনোয়ারুল হক, মাওলানা তাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের, মাওলানা এটিএম তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ স ম আব্দুল মান্নান চৌধুরী, চুনতীর পীর মাওলানা মুহাম্মদ হাফিজুল হক নিজামী, দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শাহজাহাদা মাওলানা মনিরুল মান্নান, হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা নেজাম উদ্দিন, আইআইউসির প্রফেসর ড. বি. এম মুফিজুর রহমান, আজহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা আহমদ আলী, মুহাদ্দিস হযরত মাওলানা আহমদুর রহমান, মাওলানা হারুনুর রশীদ(চরকানাই পটিয়া), মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, মাওলানা হাফেজ মুহাম্মদ শাহ আলম, মাওলানা মমতাজুর রহমান, মাওলানা অধ্যক্ষ মিঞা মোহাম্মদ হোসাইন শরীফ, মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী, মাওলনা মহি উদ্দিন মাহবুব প্রমুখ। এছাড়াও মাহফিলে আরও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করেন। মাহফিলে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (সঃ), ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর (সদস্য) ও আন্দরকিল্লাহ জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...