রবিবার, ২৬ জুলাই ২০২৬

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের নতুন কমিটি গঠন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদে (এআইএসসি) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর গুলশান-১ এর হোটেল অ্যাবাকাসে অনুষ্ঠিত এআইএসসির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নির্বাচিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি নূরুল কাইয়ুম খান।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. আলী আফজাল। এছাড়া সহ-সভাপতি হয়েছেন মাশরুম গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কৃষিবিদ ড. আরিফ মাহমুদ, বাংলাদেশ বি-কিপারর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল এবং ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফোয়াব) সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন— বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন এর ভাইস-চেয়ারম্যান কে এম অলিউর রহমান বাবুল, বাংলাদেশ মৎস্য হ্যাচারী ও খামার মালিক সমিতি, ময়মনসিংহের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মনজুর মোর্শেদ খান, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সভাপতি এম সাইদুজ্জামান, শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছৈয়দ আহমেদ, শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসারস কো-অপারেটিভ সোসাইটি লি. এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল খান, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুর রহমান, বাংলাদেশ গোট অ্যান্ড শীপ ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাসিবুল হাসান, বাংলাদেশ প্লান্ট নার্সারীম্যান সোসাইটির সভাপতি মো. মেসবাহ উদ্দিন, ১০-৩০ একর শ্রিম্প প্রজেক্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর-বিন-আবদাল আজিজ, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইহতেশাম বি. শাহজাহান, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মো. ইমরান, বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রকিবুর রহমান টুটুল, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমান।

এছাড়া পরিষদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নূরুল কাইয়ুম খান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...