বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দেশের পরিবর্তন চাইলে আগে নিজেদের বদলাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

দেশের পরিবর্তন চাইলে আগে আমাদের সবার মধ্যে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, “আমার-আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয়, তাহলে দেশ কীভাবে পরিবর্তন হবে? এই যে জুলাই বিপ্লব হলো, হাত গেলো, পা গেলো, এতো জীবন গেলো—যারা সিন্ডিকেট করে তারা কি এটা দেখছে না? তবুও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই।”

শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ অন্যান্য পদস্থ কর্মকর্তা।

চীনের অর্থায়নে হাসপাতাল কোথায় হবে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “আমি এসেছি, আজ জায়গা দেখবো। এরপর যারা হাসপাতাল বানাবে তারা দেখবে। তারপর সিদ্ধান্ত হবে, কোথায় হবে।”

রংপুর মা ও শিশু হাসপাতাল চালু না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “শিশু হাসপাতাল না হওয়ার কোনো কারণ নেই। তবে যেকোনো কিছু করতে হলে সঠিক পরিকল্পনা থাকতে হয়। যেমন, যদি ঘোড়ার গাড়ি চালাতে চাই, তাহলে ঘোড়া দিলেই হবে না—রশি, চাকা, গাড়ি সব লাগবে। হাসপাতালও তেমন। এখানে যন্ত্রপাতির কিছু পরিকল্পনা করা হয়েছে, কিছু করা হয়নি। জনবল নিয়েও পরিকল্পনা নেই। তাই একেবারে হঠাৎ করে এগুলো চালু করা সম্ভব নয়। তবে আমরা যত দ্রুত সম্ভব হাসপাতালটি চালু করার চেষ্টা করবো।”

তিনি আরও জানান, রংপুরে হৃদরোগ, কিডনি ও ক্যান্সার রোগীদের জন্য ৫৬০ শয্যার একটি হাসপাতালের বাজেট অনুমোদন হয়েছে। “আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটা কার্যকর করবে,” বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

আরও পড়ুন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...