খাগড়াছড়ির রামগড় পৌরসভার বাগান টিলা এলাকায় মা-মেয়েকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন—বাগান টিলা এলাকার মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রেহানা আক্তার (৪৫)। রেহানার স্বামী মোস্তফা বিদেশে প্রবাসী। মা-মেয়ে একসঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে তাদের কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, বসতবাড়ির দুটি কক্ষে বিছানায় মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডি ক্রাইম সিন টিমকে জানায়। টিম ঘটনাস্থলে পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আর এইচ/
