শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বেগম খালেদা জিয়ার জন্মদিনে আবুধাবি বিএনপি’র দোয়া মাহফিল

আবদুল মান্নান রানা , আমিরাত প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) আবুধাবির একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবি ( বিএনপি) যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও আবুধাবী শ্রমিক দলের সভাপতি জনাব সরোয়ার আলম ভুট্টুর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু রাশেল ও শ্রমিক দলের সেক্রেটারী জিয়া উদ্দিন বাবলুর যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক আবুধাবি বিএনপির সফল সভাপতি জনাব জাকের হোসেন খতিব,

প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, আবুধাবি বিএনপির সাবেক সহ সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, বানিয়াছ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, জাবেদ উদদীন, প্রকৌশলী লুৎফর রহমান, আবুধাবী যুব দলের সভাপতি জামাল হোসেন, সেক্রেটারি প্রকৌশলী ফিরোজ খাঁন, জুবনেতা আনারুল আনার , সাইফুল ইসলাম , এসকন্দর, সাংবাদিক আবদুল মান্নান রানা, সেলিমউদদিন, আবদুর রহমান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার রক্ষার জন্য জীবনব্যাপী সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন । তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, তারা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের অপেক্ষায় তার হাতকে শক্তিশালী করতে দেশের লক্ষ্য কোটি তরুণ ছাত্র সমাজ ও জাতীয়তাবাদের নিবেদিত প্রাণরা প্রস্তুত বলেও জানান বক্তারা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রবাসী মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বদিউল আলম।

পরিশেষে দলের নেতাকর্মীদের নিয়ে রাত্রীভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্ত হয়।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে।দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী,...

প্রবাসীদের জন্য আসছে বাংলাভাষী টেলিমেডিসিন অ্যাপ ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’

সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সহজ, সাশ্রয়ী ও দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘প্রবাসী স্বাস্থ্য সেবা’ নামে নতুন একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন...