শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

আল্লামা সাঈদী মুসলিম উম্মাহর অনুপ্রেরণা:  মাহমুদুল হাসান চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী রাহি. ছিলেন এক অনন্য মানুষ ও অনুপম ব্যাক্তিত্ব। দ্বীনি আন্দোলনের যথোপযুক্ত উপস্থাপনে তিনি ছিলেন অনন্য। আদর্শের প্রতি কমিটমেন্টে তিনি ছিলেন প্রথম কাতারের সেনাপতি। এবং সাহস ত্যাগ- কুরবানী,ব্যক্তিত্ব ও রুচিশীলতায় তিনি ছিলেন মুসলিম উম্মাহর অনুপ্রেরণা। বাংলার জমিনে তিনি ছিলেন ইসলামের একজন আদর্শ দাঈ ইলাল্লাহ,। এর বাইরে গিয়ে তিনি হয়ে উঠেছেন সুদক্ষ রাজনীতিবিদ, প্রাগ্রসর সংগঠক ও জননন্দিত জননেতা।

শুক্রবার (১৫ আগস্ট) বাদে মাগরিব আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (র:) দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইলধর ইউনিয়ন শাখার দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আল্লামা সাঈদী ( রাহি.) যে অপরিমেয় প্রেরণা, আদর্শ ও কুরবানী আমাদের জন্য রেখে গেছেন সে ঋণ অপরিশোধযোগ্য। তাকে যথার্থভাবে স্মরণ, অনুসরণ ও দোয়ার মাধ্যমেই কেবল সে ঋণের নূন্যতম অংশ হয়তো ঘুচতে পারে।

হাইলধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নজরুল করিমের সভাপতিত্বে সেক্রাটারি মাস্টার জাহেদের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মুনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ আবুল হাছান খোকা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াজুদ্দিন বাজার আব্দুল লতিফ জামে মসজিদের খতিব হাফেজ জুনায়েদ, আনোয়ারা উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রাটারি আব্দুস সবুর, উপজেলা ছাত্রশিবির নেতা সাকিবুল ইসলাম। আলোচনা সভায় শত শত স্থানীয়রা অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...