শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

চন্দনাইশ প্রতিনিধি  

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম চন্দনাইশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন এর সৌজন্যে মক্কা পেট্রোল পাম্পের পশ্চিম পাশে তার নিজস্ব কার্যালয়ে বিএনপি নেতা সুলতান আহমদ (সও) সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। পৌরসভা ছাত্রনেতা মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম,স্বেচ্ছাসেবক দলনেতা এয়াকুবনবী সুমন, বিএনপি নেতা বদিউল আলম, যুবদল নেতা ফারুক, বিএনপি নেতা ওমর ফারুক, পৌর বিএনপি নেতা শওকত কামাল, ছাত্রদল নেতা মো.ইব্রাহিম,যুবদল নেতা সৈকত, আমিনুল ইসলাম,আবছার, ইব্রাহিম, শামসুল ইসলাম, আবদুল করিম,ফারুক, হাবিব, মোরশেদ, মুন্সি মিয়া, জাকের, আরিফ, সওয়ার কামাল প্রমুখ।

দোয়া মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত ও মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদগণ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দানকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোসহ দলের সকল প্রয়াত নেতা–কর্মীর রুহের মাগফিরাতের জন্যও দোয়া করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...