চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, গনমাধ্যম কর্মী এবং কমিউনিটি লিডাররা অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, গ্যাভি টিকাদান জোট, প্যাথ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, ডা.আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, কাজী আবির আমান। ডা. দীপেন দেবনাথ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুর রাজ্জাক, তরুণ কুমার সরকার, শামসুল আলম চৌধুরী , শহীদুল ইসলাম, জয় সেন বড়ুয়া প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে টাইফয়েডের ঝুঁকি বেশি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ কার্যদিবস পর্যন্ত বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেয়া শুরু হবে, তখন সবাইকে সচেতনতা অবলম্বন করে সন্তানদের রেজিস্ট্রেশন করে টিকার কার্ড সংগ্রহ করার পরামর্শ দেয়া হয়। সে সাথে ক্যাম্পেইনকে সফল করার লক্ষ্যে উপস্থিত সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠানে প্রচার করার জন্য সকলের প্রতি আহবান জানান তাঁরা।
আর এইচ/
