কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে মোহাম্মদ আলাউদ্দিন লিটনকে আহবায়ক ও আবু নোমান মোহাম্মদ হানিফকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাত ৯ টা ৩০ মিনিটের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ নাছির উদ্দিন নাছির উপরোক্ত কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে দুই সদস্য বিশিষ্ট উপরোক্ত কমিটির অনুমোদন দেন।
মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সদ্যঘোষিত আহবায়ক মোহাম্মদ আলাউদ্দিন লিটন বলেন, আমি উপজেলা ছাত্রদলের আহবায়ক হয়ে খুব আনন্দিত। এছাড়া আমি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি ইনশাআল্লাহ মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আওতাধীন প্রত্যেকটি ইউনিয়নের ছাত্রদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সদ্যঘোষিত সদস্য সচিব আবু নোমান মোহাম্মদ হানিফ বলে, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে আমাকে মনোনীত করায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আহবায়কের পরামর্শে ছাত্রদলকে কর্মীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আগামী ৩০ দিনের মধ্যে পুনাজ্ঞ আহবায়ক কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ নাছির উদ্দিন নাছির নির্দেশ দেন।
