শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কস্থ হারবাং বাজার এলাকায় কক্সবাজার থেকে ফেনীগামী যাত্রীবাহী বাস স্টার লাইন পরিবহনের সাথে চট্রগ্রাম থেকে কক্সবাজারগামী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সাজ্জাদ হোসেন (২৮) নামে একজন চালক আহত হয়।

বুধবার (১৩ আগষ্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে ট্রাক থাকা চালক ও বাসে থাকা যাত্রীদেরকে উদ্ধার করা হয়। স্থানীয়রা আরো জানান, ট্রাকের চালক গুরতুর আহত হওয়ায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে বাসে থাকা সকল যাত্রী সুস্থ অবস্থায় রয়েছে। বাস ও ট্রাকের গ্লাসগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত মোহাম্মদ সাজ্জাদ হোসেন চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার বিল্লা পাড়া এলাকার শামসুল আলমের ছেলে বলে জানা গেছে। তিনি দুর্ঘটনাপ্রাপ্ত মালবাহী ট্রাকের চালক।

হারবাং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের চালক ও বাসের যাত্রী উদ্ধার করা হয়। যাত্রীবাহী বাসের সকল যাত্রী সুস্থ অবস্থায় রয়েছে এবং মালবাহী ট্রাকের চালক গুরতুর আহত হওয়ায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাপ্রাপ্ত মালবাহী ট্রাক ও যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...