বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির লায়ন আসলাম চৌধুরী

আনোয়ার আজিম, সীতাকুণ্ড

সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্ব লালনগর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভ্যানচালক নিজামুদ্দিনের পাশে দাঁড়িয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন আসলাম চৌধুরী।

সোমবার বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন দলটির নেতারা।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল, বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভুইয়া, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাবার, ও নগদ টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তুলে দেন।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল বলেন , বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সব সময়ই কাজ করে আসছে।

তারই ধারাবাহিকতায় আজ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী’র নির্দেশনায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

এ সময় ২ নং ওয়ার্ড সভাপতি শামসুদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক লোকমান হোসেন সহবিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে এই দিন সকাল ৬টার দিকে গ্যাসের চুলা থেকে অসাবধানতা বশত আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত নিজাম উদ্দিন বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়াতে কোন কিছুর রক্ষা করা সম্ভব হয়নি। কোনভাবে পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে এসেছি। আগুনে পুড়ে  ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...