সোমবার, ২৭ জুলাই ২০২৬

নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

আজ রোববার (১১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, র‍্যাব-১০ কার্যালয়, মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন।

এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী কেন্দ্রীয় কারাগারে আটক কয়েদি ও আসামিদের খোঁজখবর নেন, জেলখানার কার্যক্রম পরিদর্শন করেন, জেলের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি র‌্যাব-১০ হেড কোয়ার্টার, কেরানীগঞ্জ মডেল থানা ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে কোথায় কী ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, তার জন্য আমার দেখতে আসা। ভোটকেন্দ্রের নিরাপত্তাসহ ভোটারদের নিরাপত্তার বিষয়ে নির্বাচন কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা হচ্ছে। ভোটকেন্দ্রে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা বুথ করে দেওয়া হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজর দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অতীতের তুলনায় এবার আনসার, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য বেশি মোতায়েন করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনি প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে সেগুলো সরেজমিনে গিয়ে দেখা হচ্ছে, কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর সদস্যদের বডি ক্যামেরাসহ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর চিন্তা করা হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...