শনিবার, ২২ আগস্ট ২০২৬

দেশকে ন্যায়ের পথে পরিচালিত রাখতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম : উপদেষ্টা আদিলুর রহমান

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশকে ন্যায়ের পথে পরিচালিত রাখতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম। দেশের সংবিধান রক্ষায় এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায়, আইন পেশায় যারা আছে, তাদের কাঁধে রয়েছে বড় দায়িত্ব।

উপদেষ্টা বৃহস্পতিবার চট্টগ্রাম আইনজীবী অডিটোরিয়ামে জেলা আইনজীবী সমিতির আয়োজনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এর “অভিষেক ২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিচারপ্রার্থীদের সঠিক আইনি সহায়তা প্রদান করা শুধু পেশাগত দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্বও। ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের হতে হবে স্বাধীন, নিরপেক্ষ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। যারা সমাজে পিছিয়ে আছেন, দুর্বল ও নিপীড়িত—তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে আমাদের সংবিধানই মূল দিকনির্দেশক। আইনজীবীরা যদি নিজেদের কাজ নিষ্ঠা ও সততার সঙ্গে করেন, তবে একটি প্রজন্ম ন্যায় ও নীতির পথে বড় হবে।

উপদেষ্টা আরো বলেন,জুলাই গণ-অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক সাহসী পদক্ষেপ। এ আন্দোলনে আইনজীবীরা শুধু ন্যায়ের পক্ষে ছিলেন না, তাঁরা নিজে রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ. এস. এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনজীবীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...