রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে উপজেলা আওয়ামী কৃষক লীগের সহ-সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুচ মুন্সিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বাহারছড়া ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার মাতৃসদন হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে থানা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়৷ এরপর বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যে চেয়ারম্যান সরাসরি ছাত্র-জনতার উপর হামলা জড়িত ছিল সে কিভাবে এতদিন চেয়ারম্যান পদে থাকতে পারে। গত ১৭ বছর স্বৈরাচারের দোষর হিসেবে বাহারছড়ার সাধারণ মানুষের উপর নির্যাতন চালান এই ইউনুচ মুন্সি। গত ৪ আগস্ট বাঁশখালীর চাম্বলে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত ছিল সে। জুলাই আন্দোলনে আ. লীগের হয়ে বিভিন্ন নাশকতা ও হামলায় বাহারছড়ার প্রতিনিধিত্বও করেন তিনি।’

বক্তারা আরও বলেন, ‘এই স্বৈরাচারের দোষর ইউনুচ মুন্সিকে বাহারছড়াবাসী কখনো চেয়ারম্যান হিসেবে মেনে নিবে না। প্রয়োজনে বাহারছড়ার সাধারণ মানুষ কঠোর আন্দোলনে যাবে। বাঁশখালীতে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন এই ইউনুচ মুন্সি। আমরা প্রশাসনকে অনুরোধ করতেছি অবিলম্বে এই দোষরকে গ্রেপ্তার করে বাহারছড়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’

এ সময় মানববন্ধনে বাহারছড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ কয়েক শতাধিক স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...