মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পাহাড়ি কিশোরী ছাইনুমে মারমা ফিরবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পাহাড়ী এক কিশোরীর পড়ালেখার আদম্য উৎসাহ থমকে যায়,পারিবারিক আর্থিক সংকটের কারনে বন্ধ হয়ে যাবে উচ্চশিক্ষার স্বপ্ন।কিশোরীর চোখ শুধু নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নে বিভোর,ধরতে হবে পরিবারের হাল।পারিবারিক আর্থিক সংকট তার আগামীর সুন্দর স্বপ্নকে দুঃস্বপ্নের দরজায় দাড় করায়।

বলছি বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা ফাইতং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভাজা পাড়া এলাকার থোয়াহ্লাখই মারমার মেয়ে ছাইনুমে মারমা’র কথা।

আধারে মিলিয়ে যাওয়া পাহাড়ি কিশোরী ছাইনুমে মারমা’র স্বপ্ন গুলো যেনো আবার আলোর মুখ দেখতে শুরু করেছে।

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সদ্য ভর্তি হওয়া ছাইনুমে মারমা’র পাশে দাঁড়ালেন বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা।নিয়মিত পড়ালেখা চালিয়ে যেতে প্রদান করলেন এককালীন আর্থিক অনুদান।

বুধবার(৩০শে জুলাই) লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন ছাইনুমে মারমাকে নিজ কার্যালয়ে ডেকে তার হাতে তুলে দেন এককালীন অনুদানের টাকা। এসময় তার পিতা থোয়াহ্লাখই মারমা উপস্থিত ছিলেন।

ছাইনুমে এসএসএস ও এইচএসসিতে জিপিএ ৫ নিয়ে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়। আর্থিক সংকটের কারনে বন্ধ হয়ে যায় তার পড়ালেখা।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট আমার নজরে আশাুআমি পোস্ট দাতার সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি।নারীদের উচ্চশিক্ষায় সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে,আর্থিক সংকটের কারনে একজন মেধাবী কিশোরীর পড়ালেখা বন্ধ হয়ে যাবে সেটা ঠিক হবে না।তাকে বইপত্র কেনার জন্য কিছু অনুদান দেওয়া হয়েছে।পরে জেলা প্রশাসনের সাথে এ বিষয়ে কথা বলে আরো সহযোগিতা করা হবে।

এছাড়া এলাকার বিত্তবানরাও যদি ছাইনুমে মারমার পড়ালেখার দায়িত্ব নেয় তাহলে সে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...